বোতল হারাবে না
বাকি ভুলবেন না
কার কাছে কত বাকি, কয়টা বোতল বাইরে, আজ আসল লাভ কত — গ্যাসের দোকানের সব হিসাব ফোনে। আন্দাজ না, পাকা হিসাব।
৩০ দিন সব ফিচার চালু · পুরো অ্যাপ বাংলায় · ট্রায়াল শেষেও ডেটা থাকে
খাতার হিসাব মেলে না। কখনোই না। 🫠
দোকান চালানো কঠিন না। কঠিন হলো মাথায় রাখা — কে কত টাকা দিবে, কার কাছে কয়টা বোতল, এই মাসে আসলে লাভ হলো কিনা।
"ভাই, পরে দিবো"
বাকি দিলেন, লিখতে ভুলে গেলেন। টাকা হাওয়া।
বোতল কই গেল?
খালি সিলিন্ডার কোন কাস্টমারের কাছে — কেউ জানে না।
লাভ নাকি লস?
বিক্রি অনেক, কিন্তু মাস শেষে পকেট খালি কেন?
স্টকে কয়টা আছে?
গুদামে গিয়ে গুনতে হয়। ডিলারকে অর্ডার দিতে দেরি।
হুবহু আসল অ্যাপের মতো। চাপ দিন 👇
একটা ব্যস্ত দিনের দোকান। অর্ডার ডেলিভারি দিন, বাকি আদায় করুন — দেখুন বিল, বোতল, স্টক আর লাভ নিজে নিজে মিলে যায়।
৩০ সেকেন্ডের ট্যুর
- ১. ডেলিভারি দিনরহিম স্টোর → ডেলিভারি শুরু → ক্যাশ কম লিখে সাবমিট। তারপর ডান থেকে রশিদ খুলুন — বাকি বিল আর বোতল সব লেখা।
- ২. বাকি আদায়হিসাব → বিল। কারো নামে চাপুন, টাকা লিখুন — অ্যাপ মিলিয়ে দেখায় কত বাকি থাকবে।
- ৩. স্টকসাইজ আর ব্র্যান্ড অনুযায়ী কয়টা ভরা, কয়টা খালি — গুদামে না গিয়েই।
- ৪. লাভবিক্রি থেকে গ্যাসের কেনা দাম আর খরচ বাদ দিয়ে নিট লাভ।
স্ক্রিন আসল অ্যাপ থেকে আঁকা। দোকান, কাস্টমার আর সংখ্যা নমুনা — আসল অ্যাপে আপনার দোকানের তথ্য থাকবে।
একই দোকান। দুই রকম দিন।
সকাল থেকে রাত — সব হিসাব হাতে।
নাম লিখলেই পুরোনো কাস্টমার চলে আসে — ঠিকানা, দাম, আগের বাকি সহ।
খালি বোতল নিলেন কিনা, টাকা নগদ না বাকি — এক চাপে লেখা।
সাপ্লায়ার খাতায় কত বোতল দিলেন, কত নিলেন, কত টাকা বাকি — লিখে রাখুন।
আজ কত বিক্রি, কত লাভ, কত আদায় — খাতা মেলাতে হয় না, মিলেই আছে।
একটা অ্যাপ। পুরো দোকান।
লাভ-ক্ষতির হিসাব
কোন গ্যাসে কত লাভ, খরচ বাদে নিট লাভ
সাপ্লায়ার খাতানতুন
ডিলার, ডিপো বা কোম্পানির সাথে বিল ও বোতলের হিসাব
সিলিন্ডার হারানো রোধ
কোন কাস্টমারের কাছে কতটি বোতল আছে
স্টক ম্যানেজমেন্ট
কোন ব্র্যান্ডের কতটি ভর্তি ও খালি
বাকি বিলের হিসাব
কার কাছে কত বাকি, এক নজরে দেখুন ও আদায় করুন
মেমো ও থার্মাল প্রিন্ট
কাস্টমারকে প্রিন্ট করা মেমো দিন
যেকোনো জায়গা থেকে
দোকানে না থেকেও অর্ডার, ডেলিভারি ও হিসাব দেখুন
ব্যবসার রিপোর্ট
দৈনিক বিক্রি, আদায় ও বাকির হিসাব
এই তিনটা আজীবন ফ্রি 🎁
সাবস্ক্রিপশন না নিলেও এগুলো চালু থাকবে।
দাম পূর্বাভাসফ্রি
আগামী মাসের LPG দাম আগেভাগে জানুন — BERC এর ঘোষণার আগেই। প্রতিদিন আপডেট।
অনলাইন শপফ্রি
আপনার দোকান Gaspro কাস্টমার অ্যাপে। আশেপাশের কাস্টমার সরাসরি আপনাকে খুঁজে পাবে।
এলপিজি নেটওয়ার্কফ্রি
দেশের অন্য এলপিজি ব্যবসায়ীদের সাথে — পোস্ট, ছবি, বাজার ও দামের খবর।
"আগে জানলে আগেই নিতাম"
ঢাকা থেকে ভোলা — যারা প্রতিদিন Gaspro দিয়ে দোকান চালান।
আগে খালি বোতলের হিসাব রাখতে অনেক ঝামেলা হতো। অনেক সময় বোতল কম পড়লেও বুঝতে পারতাম না কোথায় গেল। গ্যাসপ্রো ব্যবহার করার পর বোতলের হিসাব রাখা অনেক সহজ হয়েছে।
ভাটারা, ঢাকা
আগে মাস শেষে আসলে কত লাভ হলো, সেটা বুঝতে পারতাম না। এখন বিক্রি আর খরচের হিসাব দেখে ব্যবসার অবস্থা সহজেই বুঝতে পারি। দোকানের হিসাব রাখার জন্য খুবই কাজে লাগে।
লালমোহন, ভোলা
সব সময় দোকানে থাকা হয় না। এখন বাসায় বসেই দোকানের বিক্রি আর হিসাব দেখতে পারি। এতে ব্যবসার খোঁজখবর রাখা অনেক সহজ হয়েছে।
ঝিগাতলা, ঢাকা
আগে ৩০ দিন ফ্রি। পছন্দ হলে তারপর।
সব প্ল্যানে সব ফিচার। পার্থক্য শুধু মেয়াদ আর সাশ্রয়ে।
আনলিমিটেড
দৈনিক অনেক অর্ডার, বড় গ্রাহক তালিকা আর বেশি বকেয়ার হিসাব — যাদের ব্যবসার পরিমাণ বড়, তাদের জন্য।
- সীমাহীন অর্ডার ও গ্রাহক
- প্রায়োরিটি WhatsApp সাপোর্ট
- সরাসরি অনবোর্ডিং ও ট্রেনিং
- নতুন ফিচারে অগ্রাধিকার
পেমেন্ট: বিকাশ · নগদ · রকেট · ব্যাংক। অ্যাপের ভেতরে কোনো পেমেন্ট নেই — WhatsApp এ আমাদের টিম সাহায্য করবে।
ফ্রি বনাম সাবস্ক্রিপশন
| ফিচার | ফ্রি | সাবস্ক্রিপশন |
|---|---|---|
| দাম পূর্বাভাস | ✓ | ✓ |
| অনলাইন শপ | ✓ | ✓ |
| এলপিজি নেটওয়ার্ক | ✓ | ✓ |
| অর্ডার ও ডেলিভারি | 🔒 | ✓ |
| গ্রাহক তালিকা | 🔒 | ✓ |
| বাকি বিল ও খালি বোতল | 🔒 | ✓ |
| স্টক ও লাভ-ক্ষতি | 🔒 | ✓ |
| সাপ্লায়ার খাতা | 🔒 | ✓ |
| মেমো ও থার্মাল প্রিন্ট | 🔒 | ✓ |
| দৈনিক রিপোর্ট | 🔒 | ✓ |
🔒 পুরোনো তথ্য দেখা যাবে — নতুন এন্ট্রি করতে সাবস্ক্রিপশন লাগবে। নতুন সাইন-আপে ৩০ দিন সবকিছু ফ্রি।
প্রশ্ন ও উত্তর
ফ্রি ট্রায়াল কতদিন পাব?
নতুন সাইন-আপ করলে ৩০ দিন সম্পূর্ণ ফ্রি ট্রায়াল পাবেন। কোনো কার্ড বা অগ্রিম পেমেন্ট লাগবে না। ট্রায়াল শেষেও ফ্রি ফিচার (দাম পূর্বাভাস, অনলাইন শপ, এলপিজি নেটওয়ার্ক) চালু থাকবে।
কোন ফিচার ফ্রি ব্যবহার করা যাবে?
তিনটি ফিচার সম্পূর্ণ ফ্রি — সাবস্ক্রিপশন ছাড়াই ব্যবহার করতে পারবেন: (১) দাম পূর্বাভাস — আগামী মাসের LPG দামের পূর্বাভাস, (২) অনলাইন শপ — আপনার দোকান Gaspro কাস্টমার অ্যাপে যোগ করা, (৩) এলপিজি নেটওয়ার্ক — ব্যবসায়ীদের কমিউনিটি। অর্ডার, গ্রাহক, বিল, বোতল, স্টক ও লাভ-ক্ষতির হিসাব সাবস্ক্রিপশনে পাওয়া যায় — ট্রায়াল শেষে সেগুলোর পুরোনো তথ্য দেখা যাবে, নতুন এন্ট্রি করা যাবে না।
কিভাবে সাবস্ক্রাইব করব?
পছন্দের প্ল্যানের "WhatsApp এ যোগাযোগ করুন" বাটনে ক্লিক করুন। আমাদের টিম আপনাকে পেমেন্ট ও অ্যাকাউন্ট অ্যাক্টিভেশনে সাহায্য করবে।
সব প্ল্যানে কি সব ফিচার আছে?
হ্যাঁ। মাসিক, ৬ মাস, বা বাৎসরিক — সব প্ল্যানে সব ফিচার সম্পূর্ণভাবে পাবেন। পার্থক্য শুধু মেয়াদ ও সাশ্রয়ের।
আনলিমিটেড প্ল্যান কাদের জন্য?
যেসব বিক্রেতার দৈনিক অর্ডার ও গ্রাহকের সংখ্যা অনেক বেশি, তাদের জন্য। এই প্ল্যানে সীমাহীন অর্ডার ও গ্রাহকের পাশাপাশি প্রায়োরিটি WhatsApp সাপোর্ট, সরাসরি অনবোর্ডিং ও ট্রেনিং, এবং নতুন ফিচারে অগ্রাধিকার পাবেন। আপনার ব্যবসার পরিমাণ জানিয়ে WhatsApp এ যোগাযোগ করুন — কোন প্ল্যান আপনার জন্য মানানসই, আমরা বলে দেব।
পেমেন্ট কিভাবে করব?
বিকাশ, নগদ, রকেট বা ব্যাংক ট্রান্সফারের মাধ্যমে পেমেন্ট করতে পারবেন। বিস্তারিত WhatsApp এ জানানো হবে।
ট্রায়াল শেষ হওয়ার পর কী হবে?
ট্রায়াল শেষের আগেই আপনাকে জানিয়ে দেওয়া হবে। সাবস্ক্রাইব করলে অ্যাপ চলতে থাকবে, না করলে নতুন অর্ডার তৈরি করা সাময়িকভাবে বন্ধ হবে — তবে আপনার ডেটা নিরাপদ থাকবে।
ঝামেলার খাতাটা আজই বন্ধ করুন 🥹
ডাউনলোড করুন, ৩০ দিন ফ্রি চালান — তারপর সিদ্ধান্ত নিন।
কাস্টমার? কাছের গ্যাস দোকান খুঁজতে Gaspro কাস্টমার অ্যাপ ডাউনলোড করুন।
Gaspro